নতুন Android 17 Beta 1 দেখলাম — ভালো না খারাপ?

Android 17 Beta

ভাই গতকাল বলছে Android 17 Beta 1 আসছে। আমি শুনছি আর অনেক অনেক খুশি হইছি! Android নতুন version আসলে আমার খুব ভালো লাগে কারণ নতুন নতুন জিনিস থাকে।

আমাদের বাসায় আম্মুর একটা Android ফোন আছে। সেটা একটু পুরান কিন্তু তারপরও চলে। আমি মাঝে মাঝে আম্মুর ফোনে গেম খেলি।

আমার বন্ধু নাফিস বলছে তার বাবার ফোনে নাকি Android আপডেট আসছে এবং অনেক সুন্দর লাগতেছে দেখতে। আমিও দেখতে চাইছিলাম কিন্তু নাফিসের বাবার ফোন তো আর চাইলেই ধরা যায় না।

Android 17 Beta 1 কি জিনিস

Beta মানে হলো পুরো আসার আগে একটু দেখা। মানে পুরোপুরি তৈরি হয়নি এখনো। কিন্তু কিছু মানুষ ব্যবহার করতে পারে।

আমার ভাই বলছে Beta version এ সমসা থাকে। তারপরও মানুষ ব্যবহার করে কারণ নতুন জিনিস দেখতে চায়। আমিও দেখতে চাই কিন্তু আমার নিজের ফোন নাই তো! এটা অনেক কষ্টের ব্যাপার।

আমার বন্ধু রাফিকের কাছে নিজের ফোন আছে সে ক্লাস থ্রি থেকেই ফোন পাইছে। আমি এখনো পাইনি। আম্মু বলছেন ক্লাস সিক্সে পেলেও হবে।

তারপরও ভাইয়ের ফোনে একটু দেখছি Android 17 Beta 1 এর কিছু ভিডিও। ইউটিউবে অনেক ভিডিও আছে। আমি সেই ভিডিও দেখছি আর বুঝার চেষ্টা করছি।

দেখতে কেমন লাগছে

Android 17 Beta 1 দেখতে অনেক অনেক সুন্দর! আমার কাছে মনে হইছে রঙ গুলো আগের চেয়ে বেশি সুন্দর। নতুন একটা look আছে মানে সব কিছু একটু আলাদা লাগে।

আমার ভাই বলছে এটাকে নাকি Material Design বলে কিন্তু আমি পুরো বুঝি নাই। তবে দেখতে ভালো লাগছে এটা সত্যি।

আইকন গুলো বদলাইছে কিছু কিছু। আগের থেকে একটু বড় লাগছে নাকি ছোট সেটা বুঝি নাই ঠিকমতো কিন্তু আলাদা লাগছে।

নোটিফিকেশন এলে যেভাবে দেখায় সেটাও বদলাইছে। ভিডিওতে দেখছি অনেক smooth লাগছে। আমার বন্ধু তামিম বলছে তার ভাইয়ের Pixel ফোনে নাকি এই আপডেট আসছে!

তামিমের ভাই নাকি Beta install দিছে। তামিম গিয়া দেখছে আর আমাকে বলছে অনেক সুন্দর। আমিও যাইতে চাইছিলাম কিন্তু সেদিন পড়া ছিল তাই যাইতে পারি নাই।

তারপর notification আসলে নিচে একটা নতুন বার আসে মনে হয়। এটা দেখতে অনেক কেলেনকারি সুন্দর! মানে আমার খুব ভালো লাগছে দেখতে। স্কুলে রহিম স্যার বলছিলেন নতুন প্রযুক্তি সব সময় দেখতে ভালো হয়।

নতুন কি কি আছে

কিছু নতুন জিনিস আছে Android 17 Beta 1 তে। আমি সব মনে নাই কিন্তু কিছু কিছু মনে আছে। একটা হলো AI এর জিনিস। Google এর AI নাকি আরো ভালো হইছে।

Gemini বলে কিছু একটা আছে। ভাই বলছে এটা দিয়া অনেক কাজ করা যায়। আমি একবার জিজ্ঞেস করছিলাম কিন্তু পুরো বুঝি নাই। AI দিয়া ছবি বানানো যায় এটা জানি।

আর battery optimization নাকি ভালো হইছে। মানে চার্জ বেশি থাকবে। এটা অনেক ভালো খবর! আমাদের বাসায় আম্মুর ফোনে চার্জ তাড়াতাড়ি শেষ হয়ে যায়।

আম্মু সবসময় বলেন চার্জ দাও চার্জ দাও। Android 17 আসলে হয়তো এই সমস্যা কমবে। কিন্তু আম্মুর ফোনে Android 17 আসবে কিনা জানি না কারণ ফোনটা পুরান।

আর privacy নিয়া কিছু একটা করছে। কিন্তু এটা আমি ঠিক বুঝি নাই। বড়রা এসব বোঝে বেশি।

সমস্যাও আছে কিছু

Beta version তো, তাই সমসা থাকবেই। তামিম বলছে তার ভাইয়ের ফোন মাঝে মাঝে বন্ধ হয়ে যায় হঠাৎ। এটা অনেক বিরক্তিকর। আর কিছু কিছু app নাকি ঠিকমতো চলে না। গেম খেলতে গেলে নাকি মাঝে মাঝে আটকায়। এটা খুব খারাপ! গেম খেলতে খেলতে আটকাইলে অনেক রাগ লাগে। আমার নিজেও হয় আম্মুর পুরান ফোনে।

ভাই বলছে Beta তে এটা হয় তাই চিন্তা করতে হবে না। পুরো version আসলে ঠিক হয়ে যাবে। কিন্তু তামিমের ভাই নাকি তারপরও খুশি কারণ নতুন জিনিস দেখা যাচ্ছে আগে আগে।

আর ফোন একটু বেশি গরম হয় নাকি Beta তে। এটাও সমস্যা। গরম হলে ব্যাটারিও তাড়াতাড়ি শেষ হয়। আমার বন্ধু সাকিব বলছে তার ভাইয়ের ফোনও গরম হয় বেশি।

তবে সাকিবের ভাইয়ের ফোনে Android 17 নাই, পুরান ফোন তাই এমনিতেই গরম হয়। এটা আলাদা বিষয়।

কোন কোন ফোনে পাওয়া যাবে

এখন শুধু Pixel ফোনে পাওয়া যাচ্ছে বলে মনে হয়। Pixel হলো Google এর নিজের ফোন। তামিমের ভাইয়ের সেটাই আছে। Samsung বা Xiaomi তে পরে আসবে।

আমাদের বাসায় Samsung নাই কিন্তু আমার এক বন্ধু মিঠুর বাসায় Samsung আছে বড় একটা। মিঠু বলছে তাদের ফোনে এখনো Android 17 আসেনি। পরে আসবে হয়তো।

আমার মনে হয় Samsung এ আসতে অনেক সময় লাগবে। এমনিতেই Samsung এ দেরিতে আপডেট আসে ভাই বলছিলো একবার। কেন দেরি হয় সেটা আমি বুঝি না কিন্তু দেরি হয় এটা জানি।

আমি কি মনে করি

সব মিলায়া Android 17 Beta 1 অনেক ভালো জিনিস মনে হইছে আমার কাছে। দেখতে সুন্দর, নতুন জিনিস আছে, battery ভালো হইছে। শুধু কিছু সমস্যা আছে কিন্তু সেটা ঠিক হয়ে যাবে পরে।

আমার খুব ইচ্ছা করছে নিজে একটু ব্যবহার করে দেখতে। কিন্তু আমার তো নিজের ফোনই নাই! এটা ভাবলে একটু কষ্ট লাগে। আমার সব বন্ধুদের মধ্যে শুধু রাফিক আর তামিম এর নিজের ফোন আছে। আমি অপেক্ষা করছি কখন পাবো।

আম্মু বলছেন পরীক্ষায় ভালো করলে ভেবে দেখবেন। তাই এখন পড়ালেখা করি আর স্বপ্ন দেখি। Android 17 পুরো version আসলে আরো ভালো হবে নিশ্চয়ই এটা আমার মনে হয়।