Uno নাকি Mega | Uno শেখার জন্য, Mega বানানোর জন্য

arduino uno vs mega

আমরা গত ঈদে মামার বাড়ি গেছিলাম। মামা অনেক মজার মানুষ। সে ইলেকট্রনিক্স নিয়ে কাজ করে। তার ঘরে অনেক অনেক বোর্ড আর তার। আমি দেখে অবাক হয়ে গেছিলাম। একটা টেবিলে দুইটা বোর্ড রাখা ছিল। একটা ছোট আরেকটা বড়। আমি জিজ্ঞেস করলাম মামা এই দুইটা কি? মামা হাসলো। বললো এইটাই আজকে তোকে বোঝাবো। একটা Arduino Uno আরেকটা Arduino Mega।

আমার কাছে মনে হইছিল দুইটা প্রায় একই। কিন্তু মামা বললো আসলে অনেক পার্থক্য আছে।

Arduino Uno কি জিনিস

মামা ছোট বোর্ডটা তুলে আমাকে দিলো। বললো এইটা ধরো। দেখো কত ছোট। এইটার নাম Arduino Uno।

এইটা সবচেয়ে বেশি ব্যবহার হয়। সবাই এইটা দিয়েই শুরু করে। আমার মনে হয় এইটা অনেকটা সাইকেলের মতো। সাইকেল শিখলে তারপর মোটরবাইক শেখা যায়।

এইটাতে ১৪টা ডিজিটাল পিন আছে। আর ৬টা অ্যানালগ পিন। মামা বললো এইগুলো দিয়ে সেন্সর লাগানো যায়। লাইট লাগানো যায়। মটর লাগানো যায়।

দাম কত জানো? ৮০০ থেকে ১২০০ টাকা। মামার বাড়ির কাছেই একটা ইলেকট্রনিক্স দোকান আছে। ওইখানে পাওয়া যায়।

মামা বললো সে প্রথম প্রজেক্ট করছিল Uno দিয়ে। একটা Automatic Light System। রাতে আলো জ্বলতো দিনে নিভতো। আমার কাছে অনেক মজার লাগলো।

Arduino Mega কি জিনিস

তারপর মামা বড় বোর্ডটা তুললো। বললো এইটা হলো Arduino Mega। Uno র বড় ভাই।

আমি দেখলাম সত্যিই অনেক বড়। আর অনেক অনেক পিন। গুনতে গিয়ে মাথা ঘুরে গেলো প্রায়!

এইটাতে ৫৪টা ডিজিটাল পিন আছে! আর ১৬টা অ্যানালগ পিন। মামা বললো এইটা দিয়ে একসাথে অনেক কিছু লাগানো যায়।

মামা একবার Smart Home Automation প্রজেক্ট করছিল। অনেক সেন্সর আর মটর একসাথে লাগাতে হয়েছিল। Uno তে জায়গা কম পড়ে গেছিল। তারপর Mega ব্যবহার করলো। তখন সব ঠিকমতো হয়ে গেল।

দাম একটু বেশি। ১৮০০ থেকে ২২০০ টাকা।

দুইটার পার্থক্য কি

মামার বাড়ির উঠানে বসে মামা আমাকে বোঝালো। চা খাচ্ছিলাম দুইজনে।

মামা বললো সহজ করে বলি। Uno ছোট। পিন কম। মেমোরি কম। কিন্তু ছোট কাজের জন্য একদম ঠিকঠাক। Mega বড়। পিন বেশি। মেমোরি অনেক বেশি। বড় কাজের জন্য।

Uno তে মেমোরি ৩২ KB। Mega তে ২৫৬ KB। মামা বললো এইটা অনেক বড় পার্থক্য। অনেক বড় কোড লিখলে Uno তে জায়গা হয় না।

মামা একবার ৪টা সেন্সর একসাথে Uno তে চালাতে গেছিল। Memory Overflow দেখাইলো। মানে জায়গা নাই। তারপর Mega তে দিলো। একদম ঠিক হয়ে গেলো।

আমার কাছে মনে হয় Uno হলো ছোট ব্যাগ। Mega হলো বড় ব্যাগ। বেশি জিনিস নিতে হলে বড় ব্যাগ লাগবেই।

কোনটা বেশি ফাস্ট

এইটা জেনে আমি একটু অবাক হইছিলাম। মামা বললো দুইটার স্পিড একই! দুইটাই ১৬ MHz।

মানে Mega বড় হলেও দ্রুত না। শুধু বেশি কাজ একসাথে করতে পারে। বেশি পিন আছে তাই বেশি জিনিস লাগানো যায়। বেশি মেমোরি আছে তাই বড় কোড চলে।

মামা বললো অনেকে ভাবে Mega মানেই দ্রুত। কিন্তু এইটা ভুল ধারণা।

কোনটা বেশি কারেন্ট খায়

মামার বাড়িতে লোডশেডিং হলো। তখন মামা বললো এই প্রসঙ্গেই বলি।

Uno কম কারেন্ট খায়। ব্যাটারি দিয়ে অনেকক্ষণ চলে। মামা একবার সোলার প্যানেল দিয়ে Uno চালাইছিল। ভালোই কাজ করছিল।

কিন্তু Mega একটু বেশি কারেন্ট খায়। কারণ এইটাতে চিপ আর পিন বেশি। সোলার দিয়ে চালাতে গেলে সমস্যা হয়।

তাই ব্যাটারি বা সোলারে চালাতে চাইলে Uno ভালো।

কোডে কি পার্থক্য আছে

মামা বললো এইটা সবচেয়ে ভালো খবর। কোড প্রায় একই!

Uno তে যে কোড লিখবো সেইটা Mega তেও চলবে। শুধু কিছু জায়গায় পিন নম্বর বদলাতে হবে।

মামা দেখালো একটা LED জ্বালানোর কোড। Uno তে দিলো। জ্বললো। তারপর Mega তে দিলো। ওইটাতেও জ্বললো! আমি খুশি হয়ে গেলাম।

মামা বললো তাই Uno দিয়ে শেখো। পরে Mega তে যাও। কোড আবার শিখতে হবে না।

আমার জন্য কোনটা

রাতে খাওয়ার পর মামা জিজ্ঞেস করলো বুঝছিস কোনটা নিবি?

আমি বললাম Uno। মামা মাথায় হাত দিয়ে বললো একদম ঠিক বলেছিস।

নতুন হলে Uno নিতে হবে। শেখা সহজ। দাম কম। ভুল করলেও বেশি ক্ষতি হয় না। আর ইন্টারনেটে অনেক টিউটোরিয়াল পাওয়া যায়।

আর বড় প্রজেক্ট করতে চাইলে তখন Mega নিতে হবে। 3D Printer বানাতে চাইলে। রোবট বানাতে চাইলে। অনেক সেন্সর একসাথে লাগাতে চাইলে।

মামা বললো তার একটা কথা মনে রাখিস। Uno শেখার জন্য, Mega বানানোর জন্য।

আমার কাছে এইটা অনেক সহজ মনে হইছে। মামার বাড়ি থেকে ফিরে আসার সময় ঠিক করলাম Uno কিনবো। তারপর একদিন Mega নেবো। তাই আমার মনে হয় সবারই আগে Uno দিয়ে শুরু করা উচিত!