আরডুইনো দিয়ে অটোমেটিক রুম লাইট বানালাম | আমার অভিজ্ঞতা

অটোমেটিক রুম লাইট তৈরি

আমার ফুফুর বাড়িতে একটা মজার কাজ করেছি

আমি গতমাসে ফুফুর বাড়িতে গিয়েছিলাম। আমার এক ফুফাতো ভাই আছে সে মাদ্রাসায় পড়ে কিন্তু সে অনেক বিজ্ঞানের জিনিস জানে। তার নাম রফিক ভাইয়া। একদিন আম্মু বলছিল ফুফু নাকি সবসময় রুমের লাইট বন্ধ করতে ভুলে যায় আর তারপর বিদুৎ বিল অনেক বেশি আসে। তখন রফিক ভাইয়া বলল সে একটা জিনিস বানাবে যেটা দিয়ে আপনা আপনি লাইট জ্বলবে আর নিভবে। আমি তো অবাক! তারপর সে আমাকে দেখাল কিভাবে সেটা করতে হয়।

আরডুইনো জিনিসটা কি জিনিস

রফিক ভাইয়ার কাছে একটা ছোট্ট সবুজ রঙের বোর্ড ছিল। সে বলল এটা হলো আরডুইনো। আমি ভাবলাম এটা কি খেলনা নাকি? কিন্তু ভাইয়া বলল না এটা একটা মাইক্রোকন্ট্রোলার, আর এটা দিয়ে অনেক কিছু করা যায়। এটা দেখতে অনেকটা আমাদের স্কুলের কম্পিউটারের মত কিন্তু অনেক ছোট। আমার মনে হয় এটা খুব দামি হবে কিন্তু ভাইয়া বলল না এটা ৫০০-৬০০ টাকায় পাওয়া যায়। তারপর সে আরো কিছু জিনিস বের করল একটা সেন্সর আর একটা রিলে জিনিস।

সেন্সরটা মানুষ দেখতে পায়

রফিক ভাইয়া একটা ছোট্ট সাদা রঙের জিনিস দেখাল। সেটার সামনে দুইটা গোল গোল জিনিস ছিল। সে বলল এটা পিআইআর সেন্সর। আমি জিগাস করলাম এটা কি করে? সে বলল এটা মানুশের তাপ টের পায়। আমি ভাবলাম কি মজার ব্যাপার! তারপর সে হাত নাড়ল সেন্সরের সামনে আর বলল দেখ এটা তোর হাতের তাপ বুজতে পারছে। আমার খুব মজা লাগল। সে আরো বলল যে মানুষের শরীর থেকে সবসময় ইনফ্রারেড রশ্মি বের হয় যেটা আমরা দেখতে পাই না কিন্তু এই সেন্সর দেখতে পায়। আমি ভাবলাম ওয়াও এইটা তো সুপার পাওয়ার!

তার দিয়ে সব কিছু জোড়া লাগানো

এরপর রফিক ভাইয়া অনেকগুলো রঙিন তার বের করল। কিছু তার লাল কিছু কালো কিছু হলুদ। সে বলল এগুলা জাম্পার তার। তারপর সে আরডুইনো বোর্ডের সাথে সেন্সরটা লাগাতে শুরু করল। সে বলল সেন্সরের তিনটা পা আছে একটা পাওয়ার জন্যে একটা গ্রাউন্ডের জন্যে আর একটা সিগনাল পাঠানোর জন্যে। আমি খেয়াল করলাম সে খুব সাবধানে লাগাচ্ছে। একবার সে ভুল করে হলুদ তারটা অন্য জায়গায় লাগিয়ে ফেলল তারপর খুলে আবার ঠিক জায়গায় লাগাল।

তারপর সে রিলে জিনিসটা লাগাল। রিলে হলো এমন একটা জিনিস যেটা দিয়ে বড় লাইট চালনো যায়। রফিক ভাইয়া বলল আরডুইনো নিজে বড় বাল্ব জালাতে পারে না কারন সেটা মাত্র ৫ ভোল্টে চলে কিন্তু আমাদের বাড়ির বাল্ব চলে ২২০ ভোল্টে। তাই রিলে লাগাতে হয়। আমি তখন বুজতে পারলাম না ঠিক কিন্তু মাথা নাড়লাম।

কোড লেখার সময়

রফিক ভাইয়া তার ল্যাপটপ খুলল। তারপর একটা প্রোগ্রাম খুলল যেটার নাম আরডুইনো আইডিই। আমি দেখলাম সেখানে অনেক ইংরেজি লেখা আছে আর কিছু কালার ফুল লেখা আছে। সে বলল এইটা হলো কোড যেটা দিয়ে আরডুইনোকে বলে দিতে হবে কি করতে হবে। সে টাইপ করা শুরু করল। আমি দেখলাম সে লিখছে যদি সেন্সর কাউকে দেখে তাহলে লাইট জালাও নাহলে লাইট নিভাও। খুব সোজা কথা কিন্তু কম্পিউটার বুঝার জন্যে অনেক জটিল করে লিখতে হয়।

একবার সে ভুল করে একটা জায়গায় সেমিকোলন দিতে ভুলে গেল আর পুরা প্রগ্রাম কাজ করল না। তারপর সে অনেক খোজাখুজি করে সেই ভুল খুজে বের করল। আমি ভাবলাম এইটা করা অনেক কষ্টের কাজ।

আরডুইনো কোড যেটা রফিক ভাইয়া লিখছিল

রফিক ভাইয়া আমাকে বলল যে এই কোডটা সে ইন্টারনেট থেকে দেখে লিখছে। আমি পুরাটা বুজি নাই কিন্তু কিছু কিছু জায়গা বুজতে পারছিলাম। এইটা হলো সেই কোড:

// Arduino Automatic Room Light Project
// PIR সেন্সর দিয়ে অটোমেটিক লাইট কন্ট্রোল

// পিন ডিফাইন করা
int pirSensorPin = 2;    // PIR সেন্সর ডিজিটাল পিন 2 এ
int relayPin = 3;        // রিলে মডিউল ডিজিটাল পিন 3 এ
int ledPin = 13;         // বিল্ট-ইন LED (টেস্টিং এর জন্য)

// ভেরিয়েবল ডিক্লারেশন
int motionDetected = 0;  // মোশন ডিটেক্ট হয়েছে কিনা
unsigned long lastMotionTime = 0;  // শেষ কখন মোশন পাওয়া গেছে
unsigned long delayTime = 10000;   // লাইট কতক্ষণ জ্বলবে (10 সেকেন্ড)

void setup() {
  // সিরিয়াল কমিউনিকেশন শুরু (ডিবাগিং এর জন্য)
  Serial.begin(9600);
  
  // পিন মোড সেট করা
  pinMode(pirSensorPin, INPUT);   // সেন্সর থেকে ইনপুট নেবে
  pinMode(relayPin, OUTPUT);      // রিলেকে কন্ট্রোল করবে
  pinMode(ledPin, OUTPUT);        // LED কন্ট্রোল করবে
  
  // শুরুতে সব কিছু OFF রাখা
  digitalWrite(relayPin, HIGH);   // রিলে OFF (বেশিরভাগ রিলে HIGH = OFF)
  digitalWrite(ledPin, LOW);      // LED OFF
  
  Serial.println("Arduino Automatic Room Light System");
  Serial.println("Initializing PIR Sensor...");
  
  // PIR সেন্সর স্টেবল হতে সময় দেওয়া
  delay(2000);
  
  Serial.println("System Ready!");
}

void loop() {
  // সেন্সর থেকে রিডিং নেওয়া
  motionDetected = digitalRead(pirSensorPin);
  
  // যদি মোশন ডিটেক্ট হয়
  if (motionDetected == HIGH) {
    lastMotionTime = millis();  // বর্তমান সময় সেভ করা
    
    // লাইট ON করা
    digitalWrite(relayPin, LOW);   // রিলে ON
    digitalWrite(ledPin, HIGH);    // LED ON
    
    Serial.println("Motion Detected! Light ON");
  }
  
  // যদি নির্দিষ্ট সময় পর কোন মোশন না পাওয়া যায়
  if (millis() - lastMotionTime > delayTime) {
    // লাইট OFF করা
    digitalWrite(relayPin, HIGH);  // রিলে OFF
    digitalWrite(ledPin, LOW);     // LED OFF
    
    // শুধুমাত্র একবার প্রিন্ট করার জন্য
    if (digitalRead(ledPin) == LOW) {
      Serial.println("No motion. Light OFF");
    }
  }
  
  // একটু দেরি দেওয়া (সেন্সর স্টেবিলিটির জন্য)
  delay(100);
}


// ==== বিকল্প কোড (আরো সিম্পল ভার্সন) ====
/*
int pirPin = 2;
int relayPin = 3;

void setup() {
  pinMode(pirPin, INPUT);
  pinMode(relayPin, OUTPUT);
  digitalWrite(relayPin, HIGH);
  delay(2000);
}

void loop() {
  if (digitalRead(pirPin) == HIGH) {
    digitalWrite(relayPin, LOW);  // Light ON
    delay(10000);                 // 10 second ON
  } else {
    digitalWrite(relayPin, HIGH); // Light OFF
  }
  delay(100);
}
*/

কোডটা কিভাবে কাজ করে

রফিক ভাইয়া আমাকে বুঝিয়ে বলল:

১. Setup অংশ: এইখানে আরডুইনোকে বলে দেওয়া হয় কোন পিন কি কাজ করবে। ২ নম্বর পিন সেন্সরের জন্যে আর ৩ নম্বর পিন রিলের জন্যে।

২. Loop অংশ: এইটা বারবার চলতে থাকে। সেন্সর যখন কাউকে দেখে তখন লাইট জ্বলে আর ১০ সেকেন্ড পর আবার দেখে কেউ আছে কিনা। কেউ না থাকলে লাইট নিভে যায়।

৩. বিশেষ জিনিস: millis() দিয়ে সময় মাপা হয়। delayTime বাড়ালে লাইট বেশিক্ষণ জ্বলবে।

লাইট জ্বলল নিজে নিজে

সব কিছু ঠিক করার পর রফিক ভাইয়া ইউএসবি তার দিয়ে আরডুইনোটা ল্যাপটপের সাথে লাগাল। তারপর একটা বাটনে ক্লিক করল। আমি দেখলাম আরডুইনো বোর্ডের ওপর একটা ছোট লাইট জ্বলছে নিভছে। ভাইয়া বলল কোড আপলোড হচ্ছে। কিছুক্ষন পর সব ঠিক হল। তারপর সে একটা ছোট বাল্ব লাগাল রিলের সাথে।

এরপর যা হল সেটা দেখে আমি অনেক খুশি হলাম! আমি সেন্সরের সামনে দিয়ে হাটলাম আর লাইটটা জ্বলে উঠল! তারপর আমি দূরে সরে গেলাম আর কিছুক্ষন পর লাইট নিভে গেল! আমার তো মনে হল এটা যাদু! কিন্তু রফিক ভাইয়া বলল না এটা বিজ্ঞান এটা যাদু না।

আমরা ফুফুর রুমে লাগালাম

পরের দিন আমরা ফুফুর রুমে এই সিস্টেমটা লাগানোর চেষ্টা করলাম। রফিক ভাইয়া একটা প্লাস্টিকের বক্স নিয়ে এসেছিল। সে সব কিছু সেই বক্সের ভিতরে ঢুকাল। তারপর সেন্সরের জন্যে একটা ছিদ্র করল বক্সে। আমি ভাবলাম এটা দেখতে অনেক সুন্দর লাগছে একদম বাজার থেকে কেনা জিনিসের মত।

তারপর আমরা দরজার ওপরে সেই বক্সটা লাগালাম। আর বাল্বের সাথে রিলে জুড়ে দিলাম। এই সময় রফিক ভাইয়া খুব সাবধানে কাজ করল কারন এখানে ২২০ ভোল্ট বিদুৎ ছিল। সে আমাকে বলল তুই দূরে থাক কারেন্ট লাগতে পারে।

সব কিছু শেষ করে আমরা টেস্ট করলাম। ফুফু রুমে ঢুকলেন আর লাইট জ্বলে উঠল! ফুফু বাইরে বের হলেন আর লাইট নিভে গেল! ফুফু খুব খুশি হলেন। বললেন এখন আর আমার লাইট বন্ধ করার কথা মনে রাখতে হবে না!

কিছু সমস্যা হয়েছিল

শুরুতে একটা সমস্যা হয়েছিল। লাইট জ্বলছিল যখন কেউ ছিল না। রফিক ভাইয়া বলল সেন্সরের সেটিং ঠিক করতে হবে। সেন্সরের পিছনে দুইটা ছোট ঘুরানো জিনিস ছিল। সে একটা স্ক্রু ড্রাইভার দিয়ে সেগুলা ঘুরিয়ে ঠিক করল। তারপর সব ঠিক হয়ে গেল।

আরেকবার লাইট নিভছিল না। আমরা অনেক চেষ্টা করলাম কিন্তু বুজতে পারলাম না কেন। তারপর রফিক ভাইয়া কোড চেক করল। দেখল একটা জায়গায় হাই আর লো উল্টা লিখে ফেলেছে। সে ঠিক করে দিল আর সব ঠিক হয়ে গেল।

বিদুৎ কম খরচ হয় এখন

ফুফু বলল আগে যখন সে রাতে রুম থেকে বের হত তখন লাইট জ্বলা থাকত সকাল পর্যন্ত। কিন্তু এখন লাইট নিজে নিজে নিভে যায়। এতে অনেক বিদুৎ সাশ্রয় হচ্ছে। আমার মনে হয় এটা খুব ভালো জিনিস কারন বিদুৎ বাঁচালে আমাদের দেশের জন্যেও ভালো। রফিক ভাইয়া বলল তুই বুজছিস না এটা পরিবেশের জন্যেও ভালো।

কি কি জিনিস লাগে এই প্রজেক্টে

রফিক ভাইয়া একটা লিস্ট করে দিল আমাকে:

  • আরডুইনো উনো বোর্ড – ১টা (৫০০-৬০০ টাকা)
  • পিআইআর মোশন সেন্সর – ১টা (৮০-১০০ টাকা)
  • ৫ ভোল্ট রিলে মডিউল – ১টা (৬০-৮০ টাকা)
  • জাম্পার ওয়্যার – কিছু (৫০-১০০ টাকা)
  • ব্রেডবোর্ড – ১টা (১০০-১৫০ টাকা)
  • প্লাস্টিক বক্স – ১টা (৫০-১০০ টাকা)
  • ইউএসবি কেবল – ১টা (আরডুইনোর সাথে আসে)

সব মিলিয়ে খরচ হয় ১০০০ থেকে ১২০০ টাকার মত। বেশি দামি না।

কিভাবে লাগাতে হয়

রফিক ভাইয়া বলল এইভাবে লাগাতে হয়:

সেন্সর কানেকশন:

  • PIR সেন্সরের VCC পিন → আরডুইনোর 5V পিন
  • PIR সেন্সরের GND পিন → আরডুইনোর GND পিন
  • PIR সেন্সরের OUT পিন → আরডুইনোর Digital Pin 2

রিলে কানেকশন:

  • রিলে মডিউলের VCC পিন → আরডুইনোর 5V পিন
  • রিলে মডিউলের GND পিন → আরডুইনোর GND পিন
  • রিলে মডিউলের IN পিন → আরডুইনোর Digital Pin 3

বাল্ব কানেকশন:

  • বাল্বের একটা তার → সরাসরি মেইন লাইনে
  • বাল্বের অন্য তার → রিলের COM পোর্টে
  • রিলের NO পোর্ট → মেইন লাইনে

সাবধান: ২২০ ভোল্ট নিয়ে কাজ করার সময় খুব সাবধান থাকতে হবে। বড়দের সাহায্য নিতে হবে।

শেষ কথা

আমি এখন বাড়ি ফিরে এসে আম্মুকে বললাম আমরাও এইরকম একটা জিনিস বানাব। আম্মু বলল আগে তোর পড়াশুনা ঠিক কর তারপর এসব নিয়ে ভাবিস। কিন্তু আমার মনে হচ্ছে আমিও একদিন এইসব করব। রফিক ভাইয়া বলেছে সে আমাকেও শিখাবে যদি আমি ভালো করে স্কুলের পড়া পড়ি।

এই পুরা জিনিসটা দেখে আমার খুব মজা লাগসে। আমি ভাবি নাই যে এত সহজে একটা রুম লাইট নিজে নিজে জ্বলানো নিভানো যায়। আর সবচেয়ে মজার ব্যাপার হলো এটা বানাতে খুব বেশি টাকাও লাগে না। রফিক ভাইয়া বলল সব মিলিয়ে ১০০০-১২০০ টাকার মত খরচ হয়েছে। আমি এখন প্রতিদিন ইউটিউবে আরডুইনো নিয়ে ভিডিও দেখি আর নতুন নতুন আইডিয়া পাই।

প্রজেক্ট সামারি

প্রজেক্টের নাম:Arduino Automatic Room Light
খরচ:১০০০-১২০০ টাকা
সময়:২-৩ ঘন্টা
কঠিনতা:সহজ থেকে মাঝারি
বিদ্যুৎ সাশ্রয়:৩০-৪৫%

আমি আশা করি আরো অনেকে এই প্রজেক্ট করবে। এটা খুব মজার আর উপকারি।